ঝরঝরা ছোলার পোলাও 🥰

এমনি হঠাৎ কোন কারন ছাড়াই উইক ডে তে পোলাও খেতে ইচ্ছে করে ? আমার তো করে।
ঝরঝরা ছোলার পোলাও 🥰
এমনি হঠাৎ কোন কারন ছাড়াই উইক ডে তে পোলাও খেতে ইচ্ছে করে ? আমার তো করে।
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার প্যানে পিঁয়াজ দিন ও তেলে ভাজুন। এবার ২ চা চামচ কাঁচা মরিচ, ধনে পাতা ও পেঁয়াজ বাটা দিয়ে দিন। আমি এক্সট্রা একটু ঝালের জন্য ২ টা কাঁচা মরিচ ও দিয়েছি
- 2
এবার নাড়তে থাকুন আর তেজ পাতা দিয়ে দিন। এবার সিদ্ধ ছোলা দিন। এবং কিছুক্ষণ নাড়ুন। এবার সব মশলা- আদা বাট আর রসুন বাটা ও দিয়ে দিন। সব সুন্দর মত মেখে গেলে এবার চাল দিয়ে দিন এবং হালকা ভাজুন। লবণ এক ফাঁকে দিয়ে দেবেন।
- 3
ঘি দিয়ে দিন। আর মিক্স করে নিন। এবার পানি দিন। আমি চালে পানি দেই যতটুকু চাল দিয়েছি তার ডাবলের একটু কম। এর মানে ৯৫০ গ্রাম পানি। আপনি যদি কাপে মাপেন তাহলে চালের ডাবল কাপের একটু কম পানি দেবেন। এভাবে মেপে দিলে অনেক ঝরঝরা হয় পোলাও। এবার মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর ১৫ মিনিট প্র চেক করে দেখবো। নাহলে আরও ৫ মিনিট।
- 4
তারপর হয়ে যাবে ঝরঝরা ছোলার পোলাও!
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি