রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাজর আর পেঁপে লম্বা স্লাইস করে কেটে পানিতে লবন দিয়ে আধা ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিব।এর পর ক্যাপ্সিকাম আর পেয়াজ ও কেটে নিব।
- 2
মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিব। ১ টেবিল চামচ তেলের মদ্ধে মাংস,আদা+রসুন বাটা,সয়াসস দিয়ে ভেজে নিব।
- 3
এরপর একটা কড়াইতে তেল দিয়ে এরমধ্যে আদা+রসুন ছেঁচা দিয়ে একটু ভেজে এরমধ্যে পেয়াজ দিয়ে একটু ভেজে নিব।এরপর এর মদ্ধে ভাপ দেয়া সবজি,ক্যাপ্সিকাম, কাচামরিচ, মুরগির ভাজা মাংস টা দিয়ে একটু ভেজে নিব।তারপর ২ কাপ ঠান্ডা পানিতে থাই স্যুপে গুলিয়ে সব্জির মদ্ধে দিয়ে কিছুক্ষণ রান্না করব।সবজি টা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব।ব্যাস হয়ে গেল মিক্সড ভেজিটেবল।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15047483







মন্তব্যগুলি (2)