ক্রিমি সিল্কি চকলেট ফ্রস্টিং 🍫

এই রেসিপি স্পেশাল লিখেছি Asma Akter Tuli আপুর জন্য
ক্রিমি সিল্কি চকলেট ফ্রস্টিং 🍫
এই রেসিপি স্পেশাল লিখেছি Asma Akter Tuli আপুর জন্য
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই বাটার টি ভালো ভাবে হুইস্কার বা বিটার দিয়ে বিট করুন। ততক্ষণ করবেন যতক্ষণ না লাইট কালারের হয়ে যায় বা রঙ হালকা হয়ে যায় আর একটু ফুলে উঠে।
- 2
আপনার কোকো পাওডার চালনি দিয়ে একটু সিফট করে নিন যাতে কোন বড় অংশ না থাকে সব সমান থাকে। দুধ ও রুম টেম্পারেচার হতে হবে।
- 3
এবার আইসিং সুগার এক চামচ করে দিন আপনার বাটারে। ভালো ভাবে মিক্স করুন আর মিষ্টি দেখুন ঠিক আছে কিনা। এভাবে এক চামচ করে দিন আর হুইস্কার দিয়ে মিশিয়ে নিন আর মিষ্টি চেক করুন। মিষ্টি একটু ঠিক লাগলে এবার কোকো পাওডার দিন। এটাও এক চামচ করে দিন আর হুইস্কার দিয়ে মিশিয়ে নিন আর চেক করুন চকলেট বা টেস্ট ঠিক লাগছে কিনা। একটু দুধ যোগ করে হালকা করে নিন তারপর আবার দিতে থাকুন। ভেনিলা এক্সট্র্যাক্ট দিয়ে দিন। কোকো পাওদার বেশি দিয়ে দিলে আবার আইসিং সুগার দিয়ে নেবেন।
- 4
এমন ক্রিমি আর ডার্ক কালার হয়ে গেলে বুঝবেন হয়ে গেছে আর অবশ্যই টেস্ট দিয়ে আরও ভালো বুঝবেন। আর সব উপাদানই এক চামচ করে দিয়ে হুইস্কার দিয়ে মিশিয়ে নিবেন। বেশি দিলেই দলা হয়ে যায়।
- 5
ব্যস হয়ে গেল খুবই সহজে আর খুবই মজার চকলেট ফ্রস্টিং
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)