চিকেন পকোড়া (chicken pakoda recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টাকে ভালো করে দিন জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ ও ভিনিগার দিয়ে ও ডিম মাখিয়ে রাখতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে অল্প চিনি দিয়ে, চিনি লাল হয়ে গেলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা জিরা বাটা ও টমেটো বাটা ও লবণ, হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মশলা টা কষিয়ে নিতে হবে।
- 3
মশালটা কষা হয়ে গেলে চিকেন গুলো দিয়ে ভালো করে কষে নিয়ে একটি পাত্রে ঢেলে নিতে হবে। এরপর ঐ পাত্রে ব্যাসন,চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার ও অল্প খাবার সোডা মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 4
এরপর কড়াইয়ে তেল গরম করে তারমধ্যে চিকেন এর টুকরো গুলো একটি একটি করে দিয়ে ভেজে নিতে হবে ।সব চিকেন গুলো এভাবে ভেজে নিতে হবে।
- 5
এরপর প্লেটে সাজিয়ে স্যালাড ও সস দিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন পকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15023947







মন্তব্যগুলি (2)