নবাবী পায়েস।

ইদের দিন ব্রেকফাস্ট রেসিপিতে তৈরী করতে পারেন আমার এই দারুণ এবং মজাদার রেসিপিটি ।আশা করি সবার ভালো লাগবে।
নবাবী পায়েস।
ইদের দিন ব্রেকফাস্ট রেসিপিতে তৈরী করতে পারেন আমার এই দারুণ এবং মজাদার রেসিপিটি ।আশা করি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাউ এর চাল ভিজিয়ে রেখে ব্লেনডিং করে বা বেটে নিতে হবে যেনো আধা ভাঙা হয়।আখরোট গুলো কুচি করে কেটে নিতে হবে।এরপর আখরোট গুলো ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে।
- 2
চুলায় বড় হাড়িতে দুধ জ্বালে বসাতে হবে।এতে এলাচ ও দারুচিনি দিতে হবে।দুধ ১৫ মিনিট জ্বাল দাওয়ার পর এতে পোলাউ এর চাল বাটা দিতে হবে।জ্বাল কমিয়ে রান্না করতে হবে।মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 3
চাল সিদ্ধ হয়ে এলে এতে চিনি,কাজুবাদাম বাটা,কিশমিশ,এক চিমটি লবণ ও আখরোট কুচি দিয়ে নাড়তে হবে।
- 4
একটি পাত্রে পানি ফুটাতে হবে।পানি ফুটে উঠলে এতে সাবুদানা দিয়ে নাড়তে হবে।১৫ মিনিট সাবুদানা সিদ্ধ করে নামিয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।
- 5
এরপর সিদ্ধ করা সাবুদানা পায়েসে দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার নবাবী পায়েস তৈরী।পরিবেশনের সময় উপরে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)