ফ্রায়েড বানানা আপেল পাই(fried banana apple pie recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 2কাপ ময়দা নিয়ে এতে2টেবিল চামচ বাটার ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব সফ্ট করে মাখতে হবে।একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রাখতে হবে।
- 2
একটা আপেল ও 2টা কলা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে।এবার একটা কড়াইয়ে 1/2চা চামচ বাটার গরম করে কলা ও আপেলটা দিয়ে একটু কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3-4টা এলাচের দানা গুঁড়ো করে দিতে হবে ও নাঢ়তে হবে যেন তলায় নালেগে যায়।একটু মজে আসলে এর মধ্যে চিনি দিয়ে আরো কিছু সময় রান্না করতে হবে।
- 3
এবার মেখে রাখা ময়দাটা আরো একটু মেখে ছোট ছোট ডো বানিয়ে লুচির মতো বেলে নিতে হবে।এবার এর মধ্যে আপেল ও বানানার পুর টা দিয়ে পাটি সাপটার মতো করে ফোল্ড করে নিতে হবে।
- 4
এবার আবার একটা কড়াইয়ে তেল গরম করে পাই গুলো কে ডিপফ্রাই করে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15035637






মন্তব্যগুলি