রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে ১কাপ দুধ, লবন আর ২চা চামচ ঘি দিয়ে জাল দিতে হবে।
- 2
এরপর দুধে বলক উঠলে তাতে ময়দা দিয়ে ২মিনিট এর মতো ঢেকে রাখতে হবে। এরপর ভালো মতো নেড়ে নিতে হবে যেন দুধ আর ময়দা ভালো করে মিশে যায় এবং এইটা আরো ১০ মিনিট ঢেকে রেখে দিতে হবে সফ্ট হওয়ার জন্য।
- 3
ডো একটু ঠান্ডা ঠান্ডা হলে তার মধ্যে বাকি ২ চা চামচ ঘি দিয়ে ৫ মিনিট মোথে নিতে হবে ।
- 4
এর মধ্যে ১টি ডিম ফেটে দিয়ে আরো ৫-৭ মিনিট মোথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফ্ট একটা ডো হয়।
- 5
পছন্দ মতো ডিজাইন করে নিন। পিঠ ডিজাইন করা ছাঁচ ও ব্যাবহার করতে পারেন।
- 6
একটি প্যান এ ৪কাপ পানি ও ২কাপ চিনি, দারুচিনি, এলাচ দিয়ে ভালো করে জাল দিতে হবে যতক্ষন না শিরা টি একটু আঠালো ভাব আসে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন ।
- 7
একটি প্যান এ পর্যাপ্ত পরিমান তেল নিন যাতে পিঠা গুলা ঢুব তেল এ ভাজা যায় ।
- 8
হালকা আঁচে পিঠা গুলা বাদামি করে ভেজে নিন এরপর পিঠাগুলা গরম থাকা অবস্থাতেই শিরাতে দিয়ে দিন ।
- 9
৩-৪ ঘন্টা পিঠা গুলা ঢেকে রেখেদিন নরম তুলতুলে হওয়া পর্যন্ত।
- 10
সামান্য বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার রস পাকন পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি