উচ্ছে দিয়ে মটর ডাল (ucche diye matar dal recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee @sangha2020
উচ্ছে দিয়ে মটর ডাল (ucche diye matar dal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মটর ডাল ধুয়ে ১০-১৫ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর ডালটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে এতে সামান্য নুন ও হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে।
- 2
উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিতে হবে।আদা পেস্ট করতে হবে।
- 3
কড়াইতে তেল দিয়ে এতে অল্প নুন ও হলুদ দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো আধভাজা করে ভেজে নিতে হবে।
- 4
সেই তেলে আস্ত শুকনোলঙ্কা, সরষে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। এতে আদাবাটা দিয়ে একটু নেড়ে সেদ্ধ করা ডাল জল সহ এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার এতে স্বাদ অনুযায়ী চিনি, নুন ও আস্ত কাঁচালঙ্কাগুলো দিতে হবে। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ফুটানোর জন্য।
- 5
ডাল ভালো করে ফোটানোর পর ঘি দিয়ে নেড়ে আবার একটু ফোটাতে হবে।
- 6
এরপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15069516









মন্তব্যগুলি