ভুনা খিচুড়ি(Bhuna Khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডালটা শুকনো খোলায় ভেজে ভালোকরে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
চালটা ও ধুয়ে জল ঝড়িয়ে রাখতে হবে।
- 3
কড়াতে ঘি দিয়ে তাতে তেজপাতা, গোটা গরমমসলা,শুকনোলঙ্কা,গোটাজিরা ফোরন দিয়ে,গ্যাস কম করে,চিনে বাদাম,কাজু কিসমিস দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 4
এবার কুচানো টমেটো,আদাবাটা,লঙ্কাগুড়া,জিরা বাটা একে একে দিয়ে নেড়েচেড়ে চালটা দিয়ে আরও একটু নাড়তে হবে।গোটা কাচা লঙ্কা দিতে হবে।
- 5
এবার ডালটা দিয়ে নড়েচড়ে গরম জল ঢেলে দিতে হবে।আন্দাজমতনুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে কম আচে ফুটতে দিতে হবে।যতটা পরিমান চাল ডাল তার ডবল এর সামান্য একটু কম জল দিলে একদম ঝড়ঝড়ে খিচুড়ি হবে।
- 6
জল ফুটে শুকিয়ে এলে উপরে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণসময় ঢাকা দিয়ে রাখতে হবে।তারপর ঝড়ঝড়ে ভুনা খিচুড়ি পরিবেশন করুন,গরম গরম সুগন্ধি ভুনা খিচুড়ি অসাধারণ খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15071945




মন্তব্যগুলি