লুচি আলুর দম (luchi aloor dum recipe in bengali)

লুচি আলুর দম (luchi aloor dum recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে।
- 2
এরপর কড়াইতে থেল গরম বসাতে হবে।তেল গরম হলে তাতে জিরে তেজপাতা ফোরন দিতে হবে।
- 3
এরপর এতে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ একটু নরম হলে তাতে আদা রসুন লংকা বাটা নুন হলুদ দিয়ে ভাজতে হবে।
- 4
এরপর টম্যেটো পেস্ট দিয়ে ভাজতে হবে।এরপর ধনে জিরে লংকা গুড়ো আর একটু জল দিয়ে মশলা কষাতে হবে।মশলা কষানো হলে সেদ্ধ আলু দিয়ে আরো কষাতে হবে।
- 5
ভালো মতো কষানো হলে জল দিতে হবে।
- 6
ভালো মতো ফোটার পর গ্ৰেভি ঘন হলে গরম মশলা গুড়ো ছড়িয়ে নামি এ নিতে হবে।
- 7
এরপর একটা পাত্রে ময়দা নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে।
- 8
এরপর ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে।
- 9
৫ মিনিট পর ডো থেকে ছোটো করে লেচি বানিয়ে বেলে নিতে হবে।
- 10
এরপর কড়াইতে তেল গরম বসাতে হবে।তেল গরম হলে একটা করে লুচি দিয়ে ভেজে নিতে হবে।
- 11
এরপর গরম গরম লুচির সাথে আলুর দম দিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি