রান্নার নির্দেশ
- 1
পরিমানমত পানি লবন দিয়ে ফুটিয়ে নিলাম
- 2
চালের গুরি দিয়ে কম আচে নেরেচেরে ঢাকনা দিয়ে রাখলাম 2-3 মিনিট
- 3
এবার ভাল করে নেরেচেরে মিশিয়ে নিলাম
- 4
তারপর হাতের সাহা্য্যে ভাল করে মথে নিলাম
- 5
এবার ছোট বল করে লম্বা বেনি করে তা পিরিতে নিয়ে গুরি দিয়ে সেমাইগুলো বানিয়ে নিলাম
- 6
দুধ ঘন করে ঝাল দিয়ে নিয়েছিলাম এলাচ,দারচিনি,তেজপাতা ঘন হওয়ার পরে বাদাম কুচি দিয়ে
- 7
আর 1 লিটার পানিতে খেজুর গুর গুরা করে দিয়ে সিদ্ধ করে ছেকে নিয়েছিলাম
- 8
ফুটন্ত গুর এর পানিতে কম আচে রেখে অল্প অল্প করে সেমাই দিব আরেক হাতে আস্তে করে নেরে দিব যেন ভেঙে ও লেগে না যাায়
- 9
নেরে নেরে সিদ্ধ হয়ে আসবে তখন দুধ টা ঢেলে দিব,,,আর কুরানো নারকেল দিয়ে আস্তে আস্তে নেরে নেরে ঝাল করে নিব
- 10
নারকেল পছন্দ না হলে বাদ দিতে পারেন
- 11
হয়ে আসলে ডিস এ ঢেলে ফ্রীজ রেখে ঠান্ডা করে খেতে মজা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15054158




মন্তব্যগুলি