ডিমের চপ (Dimer chop recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এক একটি ডিমকে আমি লম্বালম্বিভাবে চার পিস করে নিয়েছি।
- 2
এবার কড়াইতে দু চামচ সাদা তেল গরম করে তার মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চটকানো আলু গুলোকে দিয়ে পরিমাণমতো লবণ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা বাটা,একটু গরম মসলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে একটু কনফ্লাওয়ার দিয়ে আলু মাখাটাকে একটু শক্ত করে নিতে হবে। এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে।
- 3
এবার ঠাণ্ডা হয়ে গেলে সেখান থেকে অল্প করে আলু নিয়ে গোল করে তার মধ্যে ডিমের টুকরো ঢুকিয়ে লম্বা মত আকার দিয়ে প্রথমে ডিম-কনফ্লাওয়ারের গোলায় তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
- 4
এরপর কড়াইতে একটু বেশি করে সাদা তেল গরম করে তার মধ্যে ডিমের চপ গুলো ভেজো দিলেই তৈরি হয়ে যাবে। স্যালাড,কাসুন্দি, সসের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15083208




মন্তব্যগুলি (13)