ভেন্ডি দো পেঁয়াজা (vendi do peyaja recipe in bengali)

ভেন্ডি দো পেঁয়াজা (vendi do peyaja recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব সব্জি গুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে ভেন্ডি গুলো দু-টুকরো করে কাটতে হবে ২ টি পেঁয়াজ কুচি করে কাটতে হবে আর ১টি পেঁয়াজ চার টুকরো করে পাতা বার করে নিতে হবে এবং ১ টি টমেটো কুচি করে আর ১ টি চার থেকে ছ-টুকরো করে রাখে হবে
- 2
এবার গ্যাসে একটি করাই বসিয়ে তাতে দু-টুকরো চামচ তেল দিয়ে তেল গরম হলে ভেন্ডি গুলো দিয়ে সাথে অল্প পরিমাণ নুন দিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে তার পর পেঁয়াজের মোটা পাতা গুলোও হাল্কা ভেজে তুলে নিতে হবে
- 3
এবার করাইতে আবার তেল দিয়ে তাতে গোটা জিরে ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন কালো হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি রঙের হয়ে আসলে তাতে টমেটো কুচি দিয়ে দিতে হবে এবং এই সময় একে একে সব মশলা দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো ও রসুন বাটা আর সাথে সামান্য পরিমাণ জল ও পরিমাণ মতো নুন দিয়ে একটু কষাতে হবে
- 4
মশলা দিয়ে তেল ছাড়লে ভেজে রাখা ভেন্ডি ও পেঁয়াজ দিয়ে নারতে হবে এবং
মোটা করে কাটে রাখা টমেটো গুলো চেরা কাচালঙ্কা দিয়ে দিতে হবে আর এই সময় কসুরিমেথি ও টমেটো সস দিয়ে খুব ভালো নারা চারা করে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ভেন্ডি দো পেঁয়াজা - 5
এবার এটি আপনি রুটি পরটা লুচি কিম্বা গরম ভাতের সাথে অনায়াসে পরিবেশন করতে পারবেন। এর স্বাদ সত্যি অতুলনীয়।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (5)