পেঁয়াজের কচুরি(pyajer kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে এর মধ্যে 1/3চা চামচ নুন ও 1চা চামচ জোয়ান হাতে একটু ক্রাশ করে দিতে হবে।এবার এরমধ্যে 2টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে।এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার একটা ফ্রাইপ্যানে 2টেবিল চামচ তেল গরম করে এরমধ্যে 1চা চামচ জোয়ান,গোটা জিরা, গোটা ধনিয়া দিয়ে ভাজতে হবে সুন্দর গন্ধ বের হলে এরমধ্যে গ্ৰেট করা আদা ও লঙ্কা কুচি দিয়ে নাঢ়তে হবে একটু লাল হলে পেঁয়াজটা ও দিয়ে ভাজতে হবে এবার পরিমাণ মতো নুন ও এক চা চামচ চিনি দিতে হবে,হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, গরম মশলা গুঁড়া ও সামান্য আমচু্র পাউডার মিশিয়ে আর 2-3মিনিট ভেজে এরমধ্যে বেশন টা মিশিয়ে নিয়ে ভালো করে নাড়তে হবে।যেন জল জল ভাবটা না থাকে।এবার পুর তৈরী নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার মেখে রাখা ময়দা থেকে 8টা লেচি বানিয়ে নিতে হবে।একটা লেচি হাতে নিয়ে একটু বাটির মতো করে এর মধ্যে 2চা চামচ পুর দিয়ে মুখটা আস্তে আস্তে বন্ধ হাতে হালকা ভাবে চেপে চেপে কচুরির শেপে বানাতে হবে।
- 4
এবার একটা কড়াইয়ে তেল গরম করে কম আঁচে ডিপফ্রাই করতে হবে। ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি অথবা টমেটো সস্ এর সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি