নবাবী পটল কোর্মা (nawabi potol korma recipe in Bengali)

SNEHA NANDY @snehamnandy
নবাবী পটল কোর্মা (nawabi potol korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পোস্ত, চারমগজ ও কাজু গুলোকে 15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে পেষ্ট করে নিতে হবে
- 2
নুন ও হলোদ মাখিয়ে 5 মিনিট রেখে পটল গুলোকে ভেজে নেব
- 3
একই তেলে শুকনো লঙ্কা, তেজ পাতা, গোটা গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে টম্যাটো পিউরি দিয়ে দেব.
- 4
এরপর আদা বাটা দিয়ে 2 মিনিট নেড়ে নেব.
- 5
এখন একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিড়ে ও ধনে গুঁড়ো দিয়ে অল্প জরম জল দিয়ে দেব.
- 6
মশলা তেল ছাড়লে আগে থেকে পেষ্ট করে রাখা পোস্ত, চারমগজ ও কাজু বাটা দিয়ে নাড়তে থাকব. 1/2 কাপ গরম জল দিয়ে দেব.
- 7
এরপর মশলা কষতে শুরু করলে ফেটানো টক দই দিয়ে দেব. প্রয়োজন মনে হলে জল দেবেন.
- 8
এই সময়েই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব. 1/2 কাপ জল দেব। 5 মিনিট ঢেকে ফুটতে দেব.
- 9
5 মিনিট পর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে হালকা নেড়ে নিলেই রেডি নিরামিষ নবাবি পটল কোরমা.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15098379



মন্তব্যগুলি (4)