পিৎজা টোস্ট।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিৎজা সস তৈরী করে নিতে হবে।এজন্য হাড়িতে বাটার দিয়ে তাতে টমেটো পাউরী,মরিচগুড়া,লবণ ও অরিগানো দিয়ে জ্বাল দিতে হবে।পানি টেনে সস শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে।
- 2
টপিংস রেডি করার জন্যে হাড়িতে বাটার দিয়ে চিকেন কুচি ও চিংড়ি দিতে হবে।এতে সয়াসস ও গোলমরিচ গুড়া দিয়ে নাড়তে হবে।এরপর ভালো করে রান্না করে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর পাউরুটির স্লাইস নিয়ে প্রথমে সস দিয়ে নিতে হবে।এরপর পছন্দ মতো টপিংস,চিকেন,চিংড়ি,রিং ওনিয়ন,ক্যাপসিকাম কুচি,ব্লেক ওলিভ,গ্ৰেটেড চিজ সব উপরে সাজিয়ে নিতে হবে।এরপর ফ্রাই পেন বা তাওয়া চুলায় বসিয়ে তাতে ব্রেড পিৎজা দিতে হবে।এরপর আল্প আঁচে ঢেকে দিতে হবে।
- 4
৫ মিনিট পর ঢাকনা খুলে তুলে নিতে হবে।পাউরুটির একটা সাইড ক্রান্চি টোস্ট হবে অন্য সাইডটা পিৎজা।
- 5
সবগুলো তৈরী করে গরম গরম পরিবেশন করুন মজাদার পিৎজা টোস্ট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15099295










মন্তব্যগুলি (4)