কাঁঠালের রস বড়া

#fruit
কাঁঠাল দিয়ে তৈরি করলাম নরম তুলতুলে কাঁঠালের রস বড়া পিঠা।
কাঁঠালের রস বড়া
#fruit
কাঁঠাল দিয়ে তৈরি করলাম নরম তুলতুলে কাঁঠালের রস বড়া পিঠা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁঠালের কোয়া থেকে বিচি ছাড়িয়ে নিবো, এবং কাঁঠালের কোয়া গুলো একটু হাত দিয়ে চটকে নিবো।
- 2
এবারে কাঁঠালের মিশ্রণের সাথে পরিমাণ মতো ময়দা,চিনি, বেকিং পাউডার, কোরানো নারকেল ও একটি ডিম দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে মেখে নিবো এবং অল্প অল্প করে নরমাল পানি দিয়ে মেখে নিবো।খেয়াল রাখবো ব্যাটার টা একটু মাখামাখা চটচটে হবে।পাতলা করা যাবেনা।বৃত্তাকার মোটামুটি ঘন হবে।
- 3
এবারে কড়াইতে ডুবো তেলে ভাজা রায় এমন পরিমাণ সয়াবিন তেল গরম করে তাতে বড়া আকারে ব্যাটার থেকে আন্দাজ করে হাত দিয়ে দিয়ে দিবো। এবং তেলে দেয়ার সাথে সাথে বড়া গুলো অনেকটাই ফুলে যাবে। এবং এপিঠ ওপিঠ করে মিডিয়াম আঁচে বড়া গুলো লাল করে ভেজে নামিয়ে নিবো।
- 4
সবশেষে পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি নরম তুলতুলে কাঁঠালের রস বড়া। এই বড়া বা পিঠা টি খুব ই নরম তুলতুলে হয়ে,মুখে দিলেই মিশিয়ে যায়। এবং এর পুষ্টি গুণ ও অনেক ।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি