এগলেস তিরামিসু (eggless tiramisu recipe in Bengali)

একটু অন্যরকম চেষ্টা করলাম। যদিও এটা একটি ইটালিয়ান ডিজার্ট, এটা আসল সামগ্রী লেডি ফিঙ্গার বিস্কিট। সেটা এখানে নরমাল মার্কেটে পাওয়া যায় নি তাই আমি একটু বাঙালি ছোঁয়ায় বানালাম, যেটা প্রত্যেকের জন্য সহজ ও সুস্বাদু একটি রেসিপি হবে।

রান্নার নির্দেশ
- 1
উইপিঙ্ ক্রিম আর ক্রিম চিজ একটি ইলেকট্রিক ব্লেন্ডারে ব্লেন্ড করে ফোম করে নিতে হবে। তারপর একটি পাইপিং ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন
- 2
গরম জলে চিনি ও কফি ভালো করে গুলে চিল হওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে।
- 3
কফি জল ঠান্ডা হলে একটি এয়ার টাইট কন্টেনার এ হালকা বাটার ব্রাশ করে নিতে হবে। তারপর একটি করে টোস্ট বিস্কিট কফিতে ভালো করে ডুবিয়ে কন্টেনার এর মধ্যে একটা লেয়ার দিতে হবে। তার ওপর উই ক্রিমের একটা মোটা লেয়ার দিতে হবে।তার ওপর আবার কফিতে ডোবানো বিস্কিট লেয়ার আবার ক্রিমের লেয়ার...
এইভাবে 3টে লেয়ার দিয়ে ওপরে ক্রিমের মিশ্রণ দিয়ে পছন্দ মত সাজিয়ে ছাঁকনির সাহায্যে কোকো পাউডার ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি। - 4
এইবার প্রায় 24 ঘণ্টার মত ফ্রিজে রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে একটি ছুরির সাহায্যে কেটে পছন্দ মত সাজিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি এগলেস বাঙালি তিরামিসু
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)