রান্নার নির্দেশ
- 1
কুকারে ভেজানো চানা আলু ও পরিমাণ মতো নুন ও জল দিয়ে ২\৩ টি সিটি দিয়ে রাখুন ।
- 2
কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ফোরন, তেজপাতা ফোরন দিয়ে ভালো গন্ধ বের হলে কোঁচানো পেঁয়াজ ফোরন দিন ।
- 3
পেঁয়াজ অল্প ভাজা হলে (সোনালি রং হলে) এক এক করে বাটা মশলা দিয়ে দিন,জিরে গুঁড়ো লংকা গুড়ো ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন ।
- 4
কষানো হয়ে গেল ছোলে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন ।
- 5
ভালো গন্ধ বের হলে (আচ কম রাখতে হবে) পরিমাণমতো নুন দিন ।
- 6
এবার কুকার খুলে চানা সিদ্ধ দিন ।(আর জলের প্রয়োজন নেই চানা সিদ্ধর জলেই হয়ে যাবে)
- 7
ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে ।
- 8
ঝোল ফুটে উঠলে নামিয়ে গরম লুচির সাথে পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15150792




মন্তব্যগুলি (3)