স্পাইসি ভুনা খিচুড়ি (রাইস ডিশ)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুগডাল একটি কড়াইতে একটু টেলে নিবো। এবং ঠান্ডা পানি তেল ভিজিয়ে রাখবো ২০ মিনিট।
- 2
২০ মিনিট পর মুগডাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং পোলাও এর চাল ও মুশুরির ডাল ও ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিবো এবং পোলাও এর চাল ও মুগ ও মুশুরির ডাল একসাথে ভেজে নিবো ৫/৬ মিনিট। অনবরত নেড়েচেড়ে।
- 3
চাল ডাল ভাজা হয়ে গেলে সব রকমের মসলা গুলো পরিমাণ অনুযায়ী দিয়ে নেড়েচেড়ে ফুটন্ত পানি দিয়ে দিবো একটু নেড়ে গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ও শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো ১৫ মিনিট।
- 4
১৫ মিনিট পর হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে ১০ মিনিট এর জন্য খিচুড়ি দমে দিবো।নামানোর আগে২টে ঘি ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মুখরোচক স্পাইসি ভুনা খিচুড়ি।
ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)