ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি (Capsicum dim dhoka curry recipe in Bengali)

Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি (Capsicum dim dhoka curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ক্যাপ্সিকাম বড় টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে।
- 2
ডিম ফাটিয়ে নিয়ে, পেঁয়াজ কুচি আদা রসুন কুচি মিহি ক্যাপ্সিকাম ও লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভাপিয়ে নিতে হবে।
- 3
ভাপানো ডিম টুকরো করে কেটে নিয়ে, ভেজে নিতে হবে।
- 4
তেলে পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে। এবার এতে টমেটো কুচি ও গুঁড়ো মসলা দিয়ে কষিয়ে নিয়ে বড় টুকরো করে কেটে রাখা ক্যাপ্সিকাম দিয়ে কষাতে হবে।
- 5
ভালো করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 6
মিনিট কয়েক পরে ভেজে রাখা ডিমের টুকরো দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি।
- 7
গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15184563










মন্তব্যগুলি (6)