রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাঁড়ি তে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিবো,এতে ১ টে চামচ সয়াবিন তেল ও ১চা চামচ লবণ দিয়ে পানি ফুটাবো,এতে করে নুডলস্ সিদ্ধ করার পর ঝরঝরে থাকে।পানি ফুটে উঠলে এক প্যাকেট নুডলস্ দিয়ে নুডলস্ সিদ্ধ করে নিবো। নুডলস্ ভালো ভাবে সিদ্ধ হলে নামিয়ে ছাঁকনি তেল নুডলস্ ছেঁকে পানি ঝড়িয়ে ঠান্ডা পানির নিচে একটু ধুয়ে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে দুইটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে ঝুড়া করে নামিয়ে রাখবো।একি কড়াইতে আবারো পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি,সহ সব সবজি গুলো,টমেটো,গাজর,বরবটি,ক্যাপ্সিকাম এর টুকরা দিয়ে একটু ভেজে নিবো যাতে সবজি গুলো হাফডান হয়ে যায়। এবং সিদ্ধ করে রাখা নুডলস্ গুলো দিয়ে এর মধ্যে সয়াসস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, নুডলস্ এর মসলা,দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে নিবো।
- 3
এবারে নুডলস্ এর মধ্যে ভেজে রাখা ঝুড়া ডিম ওকাচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে উপড়ে আরেকটু গোল মরিচ গুঁড়া ছিটিয়ে দিবো।
- 4
ব্যাস হয়ে গেল চটজলদি মুখরোচক মিক্সড ভেজিটেবল এগ নুডলস্।
গরম গরম পরিবেশন করবো অসাধারণ স্বাদের সবার পছন্দের এই নুডলস্, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই নুডলস্ অতুলনীয়। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)