🥕🌻গাজরের পুরভরা সূর্যমুখী পিঠা🌻🥕

Shikha Paul @shikhapaul777
🥕🌻গাজরের পুরভরা সূর্যমুখী পিঠা🌻🥕
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডো এর জন্য ২কাপ
ময়দা,২টেবিল চামচ সাদা তেল,
পরিমান মতো লবণ, চিনি,জল দিয়ে মেখে ৩০মিনিট রেখে দিতে হবে। - 2
এখন পুরের জন্য একটা পাএে তেল দিয়ে এর মধ্যে পিঁয়াজ কুচি, রসুন কুচি, কাচামরিচ কুচি, আদাবাটা দিয়ে নেড়ে পেয়াজ নরম হলে এর মধ্যে গ্রেটেড গাজর,লবণ,চিনি,হলুদ গুড়ো,মরিচ গুড়ো, জিরে গুড়ো, গরম মসলা গুড়ো, চাট মসলা দিয়ে নাড়াচাড়া করে গাজর নরম হলে নামিয়ে রাখতে হবে।
- 3
এখন মাখিয়ে রাখা ডো থেকে লেচি কেটে ছোট ছোট লুচির মত বেলে নিতে হবে। এখন একটা লুচির উপর পুর দিয়ে আরেকটা লুচি দিয়ে ঢেকে দিতে হবে। এখন পুরের চারপাশটা আঙুল দিয়ে চেপে দিতে হবে একটা কাটাচামচ দিয়ে লুচির চারপাশটা দাগ কেটে দিতে হবে। এখন ছুরির সাহায্যে, দাগের একটু পর পর কেটে সূর্যমুখী ফুলের পাপড়ির আকার দিতে হবে।
- 4
প্যানে সাদা তেল গরম হলে,পিঠাগুলো আল্প আচে বাদামি করে ভেজে তুলে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15227733



মন্তব্যগুলি