রান্নার নির্দেশ
- 1
২ কাপ ময়দার মধ্যে ৪ টেবিল চামচ তেল, লবণ দিয়ে ভালো করে ময়ান দিতে হবে । যখন হাতে চাপ দিলে নিজে নিজে খুলে যাবে তখন প্রায় ১ কাপ জল দিয়ে একটি স্মুথ টাইট ডো বানাতে হবে। ডো টা ২০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে
- 2
শিরার জন্য - ২ কাপ চিনি, ২ কাপ জল, ৫ মিনিট ফুটবে, এক তারের সিরা বানাতে হবে। এর মধ্যে লেবুর রস দিয়ে দিতে হবে। সিরে রেডি হয়ে গেলে চুলাটা কম আচে রাখতে হবে।২০ মিনিট পর ডো থেকে ছোট ছোট লেচি বানাতে হবে।
- 3
গোল রুটির মত বানাতে হবে। মাঝখানটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। দু মাথা ধরে ফোল্ড করে, পেচিয়ে নিতে হবে।
- 4
দু মাথা ভালো করে ধরে ডুবো তেলে ভেজে নিতে হবে।
- 5
সোনালি রঙ হলে সিরায় দিতে হবে। সিরায় ৩০ সেকেন্ড এর মত রেখে তুলে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15256142












মন্তব্যগুলি