রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে পরিষ্কার করা মুরগি দই, লবণ অর্ধেক রসুন এবং আদা বাটা এবং সিকি চামচ গরম মশলা গুড়া দিয়ে মাখিয়ে 30 মিনিট রেখে দিতে হবে।
- 2
অপরদিকে একটি হাঁড়িতে 1 কাপ তেল দিয়ে 1 টি করে গোটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তাতে আগে থেকে ধুয়েঁ পানি ঝরিয়ে নেওয়া চাল ঢেলে দিয়ে 2 মিনিট নাড়তে থাকুন । এরপর তাতে 1 চা চামচ করে পিয়াঁজ এবং আদা বাটা দিয়ে কষিয়ে পরিমাণ মত পানি এবং লবণ দিয়ে রান্না করতে হবে । ভাত সেদ্ধ হয়ে আসলে আধা চা চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। (পোলাও রেসিপি)
- 3
এরপর একটি কড়াই তে বাকি তেল গরম করে তাতে মুরগির পিস্ গুলো ভাজতে হবে ।
- 4
মুরগির পিস্ ভেজে তোলার পর কড়াই তে বাকি যে তেল থাকবে তাতে প্রথমে গোটা গরম মশলা, সব বাটা মশলা এবং লবণ দিয়ে ভালো ভাবে কষাতে হবে । মশলা কষে আসলে তাতে মুরগির ম্যারিনেট করা মশলা মেশানো দইটুকু ঢেলে পরিমাণ মত মাখা ঝোল থাকবে সেই পরিমাণ পানি দিয়ে কষাতে থাকুন । ঝোল থেকে সুগন্ধ বের হলে তাতে মুরগির পিস্ গুলো ছেড়ে দিয়ে রান্না হতে দিব ।
- 5
মুরগির ঝোল মাখামাখা হয়ে আসলে নামিয়ে নিন।
- 6
টুকরো আলু গুলো হলুদ দিয়ে ভেজে নিব।
- 7
এবার একটি হাঁড়িতে প্রথমে অর্ধেক পোলাও, তারপর অর্ধেক মুরগি ঝোল সহ পোলাও এর উপর সাজিয়ে দিব। সাথে দিব ভেজে রাখা আলু আর 3 টি কাঁচামরিচ। আর অল্প ঘি ছড়িয়ে এই পুরো প্রসেস টি আবার রিপিট করব। তারপর পিয়াঁজ বেরেস্তা আর পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ পোলাও।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি