রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাড়ি চুলায় দিয়ে তাতে পৌনে ২ কাপ পানি নিয়ে গরম করতে দিবো। পানি ফুটে আসলে এতে সামান্য লবণ দিয়ে দিবো।চালের গুঁড়া দিয়ে নেরে ৫ মিনিট ডেকে রাখবো। রুটি নরম করতে চাইলে কাইও নরম রাখতে হবে।
- 2
হালকা গরম থাকা অবস্থায় কাই টা মথে নিবো।ছোট ছোট টুকরো করে নিবো।
- 3
চালের আটার টুকরাগুলো গোল বল বানিয়ে তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, পাতলা পাতলা করে রুটি বানিয়ে ফেলবো।
- 4
অপর দিকে চুলায় তাওয়া দিয়ে গরম হতে দিবো ও গরম হয়ে গেলে বেলে নেয়া রুটি তাওয়াতে সেকে নিবো। হালকা আচে।
- 5
ব্যস হয়ে গেল চালের রুটি। গরম গরম পরিবেশন করব ঝাল ঝাল যে কোন মাংসের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15329617




মন্তব্যগুলি