আলু দিয়ে ডিম ওমলেট কারি

Shikha Paul @shikhapaul777
আলু দিয়ে ডিম ওমলেট কারি
রান্নার নির্দেশ
- 1
একটি বাটিতে ২ টি ডিম, পেয়াজ কুচি, কাচা মরিচ কুচি, সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে
- 2
একটি ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ডিমের মিশ্রণ ছড়িয়ে ওমলেট বানাতে হবে
- 3
এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উলটে দিতে হবে
- 4
ওমলেট নামিয়ে ৪ টুকরো করে রাখতে হবে
- 5
প্যানে বাকি তেল দিয়ে টুকরো করে রাখা আলু, গোটা জিরে তেজপাতা দিয়ে নাড়তে হবে
- 6
আলু ভাজা ভাজা হলে এর মধ্যে সমস্ত মসলা দিয়ে কসাতে হবে
- 7
মসলা কসে তেল ভেসে উঠলে ১/২ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে
- 8
ফুটে উঠলে ডিমের ওমলেটের টুকরো, গরম মসলা গুড়ো ছড়িয়ে ২ মিনিট ঢেকে রাখতে হবে
- 9
ঢাকনা তুলে কাচা মরিচ, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15353979



মন্তব্যগুলি (3)