কাচ্চি বিরিয়ানি

#happy
গতানুগতিক ধারার কাচ্চি বিরিয়ানির রেসিপি তেল আমি রান্না করিনা, কিন্তু স্বাদ একি রকম হয়,আমি খুবই সহজ ভাবে কম সময়ে ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি রান্না করি,সেই সহজ পদ্ধতি টি সবার সাথে শেয়ার করবো।
কাচ্চি বিরিয়ানি
#happy
গতানুগতিক ধারার কাচ্চি বিরিয়ানির রেসিপি তেল আমি রান্না করিনা, কিন্তু স্বাদ একি রকম হয়,আমি খুবই সহজ ভাবে কম সময়ে ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি রান্না করি,সেই সহজ পদ্ধতি টি সবার সাথে শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং টকদই,স্বাদ মতো লবণ ও বাকি সব মসলা দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দিবো ৩০ মিনিট।
- 2
৩০ মিনিট পর একটি হাঁড়িতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ফোরণ দিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তা অর্ধেক দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস ও কেটে রাখা আলু দিয়ে ঢাকনা দিয়ে ২০ মিনিট মাংস রান্না।এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে,মাংস আগে থেকে ম্যারিনেট করার কারণে মাংস তারাতাড়ি সিদ্ধ হবে এবং মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে।এর মধ্যে আলু ও সিদ্ধ হয়ে যাবে।
- 3
এবারে পরিমাণ অনুযায়ী বাসমতি চাল পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখবো এবং ৩০ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং কষানো মাংসের সাথে চাল নেড়েচেড়ে মিশিয়ে পরিমাণ মতো ফুতন্ত গরম পানি দিবো এবং ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করবো মিডিয়াম আঁচে।
- 4
১৫ মিনিট পর ঢাকনা তুলে, কাঁচামরিচ ফালি, আলু বোখারা,গোলাপ জল ও ২টে চামচ ঘি ছড়িয়ে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে বিরিয়ানি দমে রাখবো আরো ১০ মিনিট।
- 5
১০ মিনিট পর চুলা বন্ধ করে ঢাকনা তুলে বিড়িয়ানি নেড়েচেড়ে সব মিশিয়ে নিবো এবংউপরে বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)