কালা ভুনা

Ummay Salma @UmmaySalma
বিয়ে বাড়ির সাদা পোলাও দিয়ে হোক অথবা সাদা ভাত দিয়ে, এই গোশত ভুনা জমে যায় সবকিছুর সাথেই।
কালা ভুনা
বিয়ে বাড়ির সাদা পোলাও দিয়ে হোক অথবা সাদা ভাত দিয়ে, এই গোশত ভুনা জমে যায় সবকিছুর সাথেই।
রান্নার নির্দেশ
- 1
2 কেজি গরুর গোশত অল্প লাল মরিচ গুড়া, হলুদ গুড়া, লবণ, ধনে গুড়া, জিরা গুড়া, পিয়াঁজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর তেল দিয়ে রান্না করে নিন। ঝোল শুকিয়ে নিন
- 2
একটি কড়াই তে তেল গরম করে তাতে একে একে, সমস্ত গরম মশলা, শুকনো মরিচ, পিয়াজ কুচি, রসুন, আদা 5 মিনিট ভেজে নিয়ে তাতে রান্না করা গোশত দিয়ে আচঁ ধিমা দিয়ে কড়াই টি ঘুড়িয়ে ঘুড়িয়ে গোশত কালো হতে দিন। মাঝে মাঝে গোশত খুনতি দিয়ে নেড়ে চেড়ে আবার সমান ভাবে বিছিয়ে দিন। যখন দেখবেন সমস্ত গোশত এর রং সমান ভাবে কালো হয়ে তেলের উপর উঠে এসেছে তখন নামিয়ে পরিবেশন করুন মজাদার কালা ভুনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15366648







মন্তব্যগুলি