ডিমের ডেভিল(dimer devil recipe in Bengali)

#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
ডিম খেতে কার না ভালো লাগে. আর সেটা যদি চায়ের আড্ডার উপযুক্ত কোনো সুস্বাদু রেসিপি হয় তো কথাই নেই. আজ আমি ডিমের ডেভিলের রেসিপি শেয়ার করছি.
ডিমের ডেভিল(dimer devil recipe in Bengali)
#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
ডিম খেতে কার না ভালো লাগে. আর সেটা যদি চায়ের আড্ডার উপযুক্ত কোনো সুস্বাদু রেসিপি হয় তো কথাই নেই. আজ আমি ডিমের ডেভিলের রেসিপি শেয়ার করছি.
রান্নার নির্দেশ
- 1
ডিম আর আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে ।আলু ভালো করে মেখে নিতে হবে ।এবার কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজের কুচি দিতে হবে ।পেঁয়াজ একটু বাদামী হলে আদা রসুন বাটা দিয়ে নাড়তে হবে তারপর বাকি সব মশলা দিয়ে ভালো করে মিক্স করতে হবে ।মশলা কষা হলে আলু মাখা,কাঁচা লঙ্কা কুচি,ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করতে হবে ।তাহলেই আলু পুর রেডি ।
- 2
ডিম গুলো অর্ধেক করে আলুর পুরে ভরে এবার ডেভিলের আকার দিতে হবে.
এরপর ডেভিলগুলো একে একে ডিমের গোলায় ডুবিয়ে ভালো করে পাউরুটির গুঁড়োর কোটিং করে নিতে হবে । - 3
এবার কড়াইয়ে বেশি পরিমান পরিমানে তেল দিতে হবে ।তেল ভালো করে গরম হলে ডেভিল গুলি বাদামী করে ভেজে নিতে হবে. এবার প্লেটে সাজিয়ে কাসুন্দি বা সস ও সালাদের সাথে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷