দুই লেয়ারে চুলায় তৈরি কেক

যদিও পুরোনো আইটেম এর ছবি.সবাইকে মিস করি বলে চলে এলাম আমার দুই লেয়ারের কেক নিয়ে।আমার কেক বানাতে খুবই ভালো লাগে,,কিন্তু একসময় ভাল হয় এক সময় একদমই যে কেন হতে চায় না বুঝিনা কিছু,,,তারপরও হাল ছারি না।
দুই লেয়ারে চুলায় তৈরি কেক
যদিও পুরোনো আইটেম এর ছবি.সবাইকে মিস করি বলে চলে এলাম আমার দুই লেয়ারের কেক নিয়ে।আমার কেক বানাতে খুবই ভালো লাগে,,কিন্তু একসময় ভাল হয় এক সময় একদমই যে কেন হতে চায় না বুঝিনা কিছু,,,তারপরও হাল ছারি না।
রান্নার নির্দেশ
- 1
চিনি ও ডিম একসঙে ভাল করে ফেটিয়ে নিব,,,তারপর বেকিং সোডা,পাউডার গুরা দুধ ও ময়দা চেলে চেলে ডিম এ অল্প অল্প করে মিশাব,,সাথে লবণ দিয়ে ভাল করে চামচ বা হ্যান্ড বিটার দিয়ে
- 2
এরপর তেল বা ঘি দিয়ে মিশিয়ে অরধেক মিশ্রন একটি বাটিতে তুলে রাখব,,,একটি বাটির মিশ্রনে কোকো পাউডার ও ওপরটিতে ভ্যানিনা মিশিয়ে নিব ভাল করে যেন কোন দানা দলা না থাকে
- 3
বেকিং পাএে তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে দিব সমান করে কাগজে আবারো তেল ব্রাশ করে দিব
- 4
কোকো মিশ্রন থেকে অর্ধেক পাএে ঢেকে নিব বাটিটি ঝাকুনি দিয়ে সমান করে দিয়ে ভ্যানিলা মেশানো মিশ্রন ঢেলে দিব আলতু করে ঝাকিয়ে দিয়ে বাকি কোকো মিশ্রন ঢেলে দিয়ে চুলায় প্রথমে মিডিয়াম হিটে 5 মিনিট রেখে একদম ধিমু হিটে 20-30 মিনিট বেক করব
- 5
নামানোর আগে টুথপিক দিয়ে চেক করে নিব যদি পিক এ লেগে আসে তবে আরো 10 মিনিট রেখে নামিয়ে নিন
- 6
বাটি ঠান্ডা করে উল্টিয়ে দিয়ে ঝাকি দিয়ে কেক বের করে নিব।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি