পেড়া সন্দেশ।

আমাদের দেশে পূজো-পার্বনে এই পেড়া সন্দেশ এর আয়োজন লক্ষ্যনীয়।আমার ভীষণ প্রিয় এই পেড়া।চাইলেই আমরা এই মজার সন্দেশ তৈরী করতে পারি আমাদের বাড়িতেই।
পেড়া সন্দেশ।
আমাদের দেশে পূজো-পার্বনে এই পেড়া সন্দেশ এর আয়োজন লক্ষ্যনীয়।আমার ভীষণ প্রিয় এই পেড়া।চাইলেই আমরা এই মজার সন্দেশ তৈরী করতে পারি আমাদের বাড়িতেই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্রথমেই একটা প্যানে ঘি গরম করে লিকুইড দুধ দিয়ে তাতে গুঁড়াদুধ ঢেলে দিন ও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিন।
- 2
এরপর কনডেন্সড মিল্ক দিয়ে দিন,আর যদি বাসায় কনডেন্সড মিল্ক না থাকে,তাহলে পাউডার সুগার আপনার পছন্দমতো মিষ্টি বুঝে দিয়ে দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন। এসময় এলাচগুড়া দিয়ে দিন।
- 3
খেয়াল রাখবেন চুলার আঁচ যেন মিডিয়াম থাকে আর ঘন ঘন নাড়তে হবে,যেন প্যানের গায়ে লেগে না যায় এবং পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে দেবে মিশ্রণটি আর লিকুইড দুধ শুকিয়ে আঠালো হয়ে আসবে, তখন বুঝতে পারবেন সন্দেশ হয়ে গেছে।
- 4
এরপর এতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে।এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।
- 5
মিশ্রণটি হালকা গরম থাকতেই,হাতে ঘি মেখে নিয়ে, পছন্দমতো শেপে তৈরী করে নিন পেড়া সন্দেশ।চাই কোন ডিশে ঘি মেখে ফ্লাট করেও মিশ্রনটি ঢেলে দিয়ে পারেন।ঠান্ডা হয়ে গেলে বরফির মতো কেটে নেয়া যায়।এভাবেই বাসায়ই তৈরী করে নিন মজাদার পেড়া সন্দেশ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)