রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১টি পাত্রে চাওমিন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি গরম করে এতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ সয়াবিন তেল দিন।পানি ফুটে উঠলে চাওমিন দিন। ১০ মিনিট পর চাওমিন সেদ্ধ হয়ে এলে পানি ঝড়িয়ে রাখুন।
- 2
এবার মাটন কিমা রান্নার জন্য মাঝারি আঁচে ১টি পাত্রে তেল দিয়ে পেয়াজ কুচি ভেজে এরপর এতে আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
এরপর এতে মরিচগুড়া, ধনেগুড়া, জিরাগুড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।
- 4
এবার এতে মাটন কিমা দিয়ে কিছুক্ষণ নেড়ে গোলমরিচ গুড়া চিলি ফ্লেক্স,চিলিসস,সয়াসস, টমেটোসস,দিয়ে নাড়তে হবে।
এরপর এতে আধা কাপ পানি দিয়ে আবারও নাড়ুন এবং ঢেকে রান্না করুন ১০ মিনিট। - 5
মাটন মসলায় ভালো ভাবে কষিয়ে সিদ্ধ হয়ে আসলে এতে সিদ্ধ করা চাওমিন দিয়ে নাড়ুন। ভালো করে ভেজে নিতে হবে চাওমিন দাওয়ার পর। সবশেষে কাচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিন মাটন চাওমিন।গরম গরম পরিবেশন করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি