সিম্পল এলিগেণ্ট বার্থডে কেক (কেরট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং) 💝

আমার ছোট লেডির ৬ মাস কমপ্লিট করেছে গত মাসে। আর তার ৬ মাস জন্মদিনে বাসায় বানানোর ইচ্ছে ছিল একটি হোয়াইট কেক যা আমি অনেক দেখেছি সোশাল মিডিয়াতে। আমি নিজে পারসোনালি সিম্পল আর কেরট কেক অনেক পছন্দ করি যদিও এটি বানানো একদম সিম্পল ছিল না ☺জন্মদিনে প্রথম বানিয়েছিলাম তাই ঠিক ভাবে স্টেপ ফটো নিতে পারিনি। যদিও মেইন ছবিটা আগের কিন্তু আবার বানিয়ে নিলাম কুকপ্যাডের জন্মদিনে 😁

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আপনার টিন বাটার লাগিয়ে বেকিং পেপার দিয়ে নিন। আমি নিচে গোল করে কেটে লাগিয়ে নেই। তারপর পাশে কেটে লাগাই। বাটারের জন্য একদম লেগে থাকে। চাইলে তেল ও দিতে পারেন।
- 2
এবার কেক বানাতে প্রথমে চিনি, ভ্যানিলা, ডিম, তেল দিয়ে মিক্স করে নিন।
- 3
এবার ময়দা, বেকিং পাওডার আগে টেলে/ সিফট করে নিন। এরপর মিক্সচারে ঢেলে দিন আর মিক্স করে নিন।
- 4
এবার গাজর, দারচিনি গুঁড়া দিন। দারচিনি গুরা এই কেকে অনেক দারুণ একটি ফ্লেবার আনে। এবার মিক্স করে টিনে ঢেলে নিন।একবার বারি দিন কেকের টিনটি যাতে সব এয়ার বাবল বেরিয়ে যায়। এবার ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ৫০-৬০ মিনিট বেক করুন যতক্ষণ না একটি টূথপিক পরিষ্কার বেরিয়ে আসে।
- 5
কেক বেক হতে হতে চলুন ক্রিম চিজ বানিয়ে ফেলি। দুধ জ্বাল দিন, আর এক এক চামচ করে লেবু দিন। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। প্রায় ৫-১০ মিনিটেই দেখবেন দিধ ফাটতে শুরু করেছে। এভাবে আস্তে আস্তে লেবু দিতে থাকুন আর নাড়তে থাকুন। দেখবেন দুধ থেকে পানি আলদা হয়ে গেছে। পুরো ফেটে গেছে। এভাবে অনেকে সন্দেশ ও বানায়। হয়ে গেলে নামিয়ে ফেলুন।
- 6
এবার একটি বড় ছাকনির উপর চিজ ক্লথ রেখে ঢেলে দিন আর প্রায় ৩০ মিনিট একে এভাবে রাখবেন যাতে সব পানি বেরিয়ে যায়। অনেকে সারারাত রাখে কিন্তু আমি ৩০ মিনিট রেখেই আরামে বানিয়েছি। এত খন রাখার প্রয়োজন নেই। হয়ে গেলে চামচ দিয়ে মিক্স করে নিন।
- 7
ক্রিম চিজ ফ্রস্টিংঃ এবার একটি বোলে ক্রিম চিজ আর বাটার মিডিয়াম স্পিডে বিটার দিয়ে বিট করুন যতক্ষণ না মিক্স হয়। এরপর আইসিং সুগার দিন একটু একটু করে। আর লাস্টে দিন ভ্যানিলা। হয়ে গেলে ফ্রিজে রাখতে পারেন।
- 8
কেক বেক হয়ে গেলে আগে ঠাণ্ডা করে নিন। এরপর দুই লেয়ারে ভাগ করে ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে ডেকোরেট করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)