অ্যাকুরিয়াম ডেজার্ট।

Bipasha Ismail Khan @bipasha49
দেখতে সুন্দর এবং চমৎকার একটি ডেজার্ট হলো এই অ্যাকুরিয়াম ডেজার্ট।এটি ভীষণ হেলদি এবং বাচ্চা থেকে শুরু করে বড়রাও এটি ভীষণ পছন্দ করে।
অ্যাকুরিয়াম ডেজার্ট।
দেখতে সুন্দর এবং চমৎকার একটি ডেজার্ট হলো এই অ্যাকুরিয়াম ডেজার্ট।এটি ভীষণ হেলদি এবং বাচ্চা থেকে শুরু করে বড়রাও এটি ভীষণ পছন্দ করে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাবের পানি,চিনি ও নীল চুলায় বসিয়ে জ্বাল দিতে হবে।
- 2
পানিতে বলক আসলে অন্য একটি পাত্রে এক কাপ গরম পানি নিয়ে আগার আগার গুলিয়ে ডাবের পানিতে ঢেলে দিয়ে,নেড়ে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর একটি পুডিং এর বাটিতে মিশ্রনটি ঢেলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে।ঠান্ডা হয়ে আসলে মিশ্রণটি জমে যাবে।
- 4
এরপর এতে পছন্দ মতো টাটকা যে কোন মিষ্টি ফল দিয়ে সাজিয়ে নিতে হবে।
- 5
আমি শসা,আম,বাদাম,আনার ব্যাবহার করে সাজিয়ে অ্যাকুরিয়াম ডেজার্ট টি তৈরী করেছি।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15419681




মন্তব্যগুলি (6)