ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি।

Bipasha Ismail Khan @bipasha49
আমার ভীষণ প্রিয় একটি সবজির রেসিপি, যা রুটি কিমবা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি।
আমার ভীষণ প্রিয় একটি সবজির রেসিপি, যা রুটি কিমবা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিচিঙ্গা ধুয়ে, খোসা চেঁছে/ছিলে নিতে হবে।ডিম ভেঙে একটি পাত্রে নিয়ে লবণ দিয়ে ফেটিয়ে রাখতে হবে।
- 2
এরপর রান্নার কড়াই নিয়ে এতে তেল দিয়ে পেয়াজকুচি ভেজে নিতে হবে।পেয়াজ কুচি একটু ভেজে আসলে এতে চিচিঙ্গা কুচি দিতে হবে।এরপর এতে স্বাদমতো লবণ ও হলুদগুড়া দিয়ে নাড়তে হবে।
- 3
এরপর ভাজিতে কাচামরিচ কুচি দিয়ে ঢেকে রান্না করতে হবে ১৫ মিনিট।চিচিঙ্গা সাধারণত রান্না হয়ে আসলে পরিমাণে অল্প হয়ে আসে
- 4
১৫ মিনিট পর চিচিঙ্গা ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে এতে ফেটানো ডিম দিয়ে নাড়তে হবে।
- 5
এরপর সবশেষে গোলমরিচ গুড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15419770






মন্তব্যগুলি