বাঁধাকপি বাটা ফ্রাই (Badhakopi bata fry recipe in bengali)

#c3
শীতকালীন সবজি বাঁধাকপি। যদিও এখন বারো মাসই বাজারে পাওয়া যায়। আমার ছোট বেলায় মাকে দেখেছি বাঁধাকপি খুব মিহি করে কেটে রোদ্রে শুকিয়ে শিশি ভরে মজুত করে রাখতো, বছরের অন্যান্য সময়ে খাবার জন্য। আজ আর তার প্রয়োজন হয় না। বাঁধাকপি দিয়ে আমরা বিভিন্ন ধরণের রান্না করে থাকি। তারমধ্যে একটি মায়ের হাতে সুস্বাদু রান্না বাঁধাকপি বাটা ফ্রাই। আমি চেষ্টা করলাম মাকে অনুসরণ করে সেটাই তৈরী করতে।

রান্নার নির্দেশ
- 1
বাঁধাকপি খুব মিহি করে কেটে গরম জলে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
মিক্সতে বাঁধাকপি,কাঁচালঙ্কা,রসুন,স্বাদ মতো নুন ও স্বাদ মতো মিষ্টি দিয়ে পেস্ট করে নিতে হবে।
- 3
কড়াইতে সর্ষের তেল গরম করে কালোজিরে ফোঁড়ন দিতে হবে।
- 4
তৈরী করা পেস্ট দিতে হবে।
- 5
মিডিয়াম লো ফ্লেমে অনবরত নাড়তে হবে। মাখা মাখা হয়ে লালচে রং হলে নামিয়ে নিতে হবে।
- 6
গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)