আলু দিয়ে কবুতরের মাংস ভূণা।

আমার শশুড়বাবার ভীষণ প্রিয় কবুতরের মাংস ভূণা,আলু দিয়ে।আমি যখন রান্না করি,ভাবতেই ভালো লাগে,
কারো প্রিয় খাবারটা আমি রান্না করছি,আলহামদুলিল্লাহ।
পরম সৌভাগ্য আমার,বিধাতা আমাকে পরিবারের প্রিয় মানুষদের পছন্দের খাবার রান্নার তৌফিক দান করেছেন।
কবুতরের মাংস শরীরের জন্যে খুব উপকারী।
প্রচলিত আছে একটি কবুতর এর মাংসে থাকা পুষ্টি গুন ৯ টি মুরগির পুষ্টিগুনের সমান। এক গবেষণায় দেখা যায় অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রায় ২-২৪ শতাংশ বেশি প্রোটিন রয়েছে এবং এতে ফ্যাটের পরিমান খুবই সামান্য প্রায় ১ শতাংশ। এছাড়াও এই মাংসে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি, ই ও ভিটামিন ডি এবং আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম ও কপার রয়েছে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কবুতর ধুয়ে,চামড়া ছাড়িয়ে নিতে হবে।এরপর চার পিস করে কেটে নিতে হবে।সাধারণত বাচ্চা কবুতরের মাংস খাওয়া হয়।
আলু খোসা ছিলে ছোট টুকরো করে কেটে নিতে হবে। - 2
এরপর হাড়িতে প্রথমে তেল দিয়ে তেজপাতা, এলাচ,দারুচিনি, লবঙ্গ ভেজে নিতে হবে।এরপর পেয়াজবাটা দিয়ে ভালো করে ভাজতে হবে।পেয়জবাটা ভেজে তেল উঠে আসলে এতে আদাবাটা ও রসুনবাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে।এরপর গরম মশলাগুড়া, ধনেগুড়া, জিরাবাটা,জয়ফল ও যত্রি বাটা ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।
- 3
মশলা কষে তেল উঠে আসলে আধা কাপ পানি দিয়ে আবারো মশলা কষিয়ে নিতে হবে।এরপর কবুতরের পিসগুলো দিয়ে কষাতে হবে ১৫ মিনিট।
- 4
পনের মিনিট পর এতে আলু টুকরো দিয়ে একটু কষিয়ে দেড় কাপ পানি/পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে,মাংস ভালো ভাবে সিদ্ধ হওয়ার জন্যে ঢেকে,মিডিয়াম আঁচে রান্না করতে হবে ৩০ মিনিট।মাঝে মাঝে নেড়ে দাতে হবে ঢাকনা খুলে।
- 5
৩০ মিনিট পর মাংস ও আলু সিদ্ধ হয়ে আসলে উপরে ভাজা জিরার গুড়া ছড়িয়ে নামিয়ে নিরেই তৈরী আলু দিয়ে কবুতরের মাংস ভূণা।গরম ভাত কিমবা রুটি দিয়ে উপভোগ করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)