স্পাইসি এন্ড স্মোকি চিকেন হ্যাশ ব্রাউন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেনের বুকের মাংস থূকে ছোট ছোট করে কেটে নিবো,হাড় ছাড়া, এবং এই মাংস গুলো ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে চিকেন কিমা পেষ্ট তৈরি করে নিবো। এবং এই কিমার সাথে পরিমাণ অনুযায়ী সব রকমের মসলা, পেঁয়াজ,আদা, রসুন বাটা,ধনে,জিরার গুঁড়া,গোল মরিচ গুঁড়া, সয়াসস, টমেটো সস, ধনেপাতা কুচি সব একসাথে মাখিয়ে নিবো, সবশেষে কর্ণফ্লাওয়ার মাখিয়ে নিবো,তাতে বাইন্ডিং ভালো হয়।
- 2
এবারে গ্ৰেটারে দুটি আলু গ্ৰেট করে নিবো এবং ধুয়ে পানি ঝরিয়ে নিবো,ততটা সম্ভব পানি ঝরিয়ে নিবো।এবারে চিকেনের পেষ্টের সাথে আলু কুচি টা ভালো ভাবে মিশিয়ে নিবো।
- 3
এবারে একটি ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে তাতে চিকেনের পেষ্ট থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে চেপে গোল করে দিয়ে দিবো, এবং লো আঁচে এপিঠ ওপিঠ ভেজে নিবো।৫/৬ মিনিট ভেজে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট ভাজবো, এবং ১০ মিনিট পর ঢাকনা তুলে মিডিয়াম আঁচে আরো ৫ মিনিট ভেজে নিবো।
- 4
এভাবে চিকেন হ্যাশ ব্রাউন গুলো ভেজে নিয়ে কিচেনটিস্যুর উপর রেখে দিবো।তাতে বাড়তি তেল ঝড়ে যায়। এবং হরতাল ব্রাউন গুলোর পাশে একটি ছোট বাটিতে একটি কাঠ কয়লা একটু গরম করে রাখবো। এবং তার উপর ১কিউব বাটার দিয়ে দিবো,এতে একটি ধোঁয়া উঠলে,সাথে সাথে হ্যাশ ব্রাউন এর উপর ঢাকনা দিয়ে দিবো।তাতে হ্যাশ ব্রাউন গুলো তে স্মোকি ফ্লেভার পৌছে যাবে।২/৩ মিনিট এভাবে রেখে ঢাকনা তুলে নিবো।
- 5
সবশেষে বিকেলের নাস্তায় শসা,টমেটো, পেঁয়াজের স্লাইস ও বার্গার সস এর সাথে গরম গরম পরিবেশন করবো স্পাইসি এন্ড স্মোকি চিকেন হ্যাশ ব্রাউন।
Made this recipe? Share a Cooksnap!
Let Tasnuva lslam Tithi know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (4)