নারকেল দুধে ভুনা খিচুড়ি

আমার অদেখা ভালোবাসার নাম আমার শ্রদ্ধেও দাদী মা।আমার জন্মের অনেক আগেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান।সবার মুখে আমার দাদী গল্প শুনেই বুঝছি তিনি খুব সৌখিন ও ভালো রাঁধুনি ছিলেন।নারকেল দুধে পোলাও,খিচুড়ি,পায়েস,ফিরনি খুব রান্না করতেন,আর নারকেল দুধে তৈরি যেকোন খাবার আমার দাদী খুব পছন্দ করতেন।।এবং তিনি এই রান্না খেতেও খুব পছন্দ করতেন।
ছোটবেলায় আমার বাবার কাছ দাদীর সব গল্প শুনে আমি কল্পনায় আমার দাদী কে ভাবতাম খুব।অনেক সুন্দরী ও ভালো মনের মানুষ ছিলেন তিনি। দাদী বেঁচে থাকলে হয়তোঅনেক আদর ভালোবাসা পেতাম,মজার মজার রান্না ও খেতে পারতাম।দাদী মা কে অনেক বেশি ভালেবাসি।আমি জানিনা এই রান্না টি আসলে কি কি উপকরণ দিয়ে আমার দাদী রান্না করতেন,,,,তবে আমি আমার দাদী মা এর প্রতি আমার ভালবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজের আইডিয়া থেকেই রান্না টি করলাম,,,আশা করি সকলের ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং মুগডাল হালকা টেলে নিবো এবং ২০ মিনিট পানি তে ভিজিয়ে রাখবো। এবং ২০ মিনিট পর পানি থেকে তুলে ছেঁকে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো। পেঁয়াজ বেরেস্তা হয়ে এলেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে ৫/১০ মিনিট চাল ডাল ভেজে নিবো, এবং চাল ভাজতে ভাজতে একটু লালচে হয়ে এলেই নারকেলের দুধ ও কোরানো নারকেল দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো ফুতন্ত গরম পানি দিয়ে দিবো, যেহেতু নারকেল দুধ দিয়েছি তাই সেই পরিমাণ অনুযায়ী ই গরম পানি দিতে হবে,তাতে খিচুড়ি নরম না হয়ে যায়। এই খিচুড়ি ঝরঝরে হবে খুব।
- 3
নেড়েচেড়ে সব মিশিয়ে কয়েকটি কাঁচামরিচ ফালি ছড়িয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে খিচুড়ি রান্না করবো ১০ মিনিট।১০ মিনিট পর মোটামোটি খিচুড়ি হয়ে এলে একবার হালকা নেড়ে দিবো। চারিদিক থেকে সব খিচুড়ি একসাথে করে চেপে চেপে দিবো এবং হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে খিচুড়ি দমে দিবো ১০ মিনিট এর জন্য।
- 4
খিচুড়ি দমে থাকা অবস্থায় কিছু শুকনো মরিচ সামান্য তেলে টেলে নিবো এবং দমে রাখা খিচুড়ির উপর এই টেলে নেয়া শুকনো মরিচ ও ২টে চামচ ঘি ছড়িয়ে আবারো ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট দমে রেখে নামিয়ে নিবো।
- 5
সবশেষে গরম গরম পরিবেশন করবো আমার প্রিয় দাদীমার ভালোবাসার সৃষ্টি শীল রেসিপি তেল রান্না করা নারকেল দুধে ভুনা খিচুড়ি। ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Tasnuva lslam Tithi know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)