মাওয়া ঘাটের ইলিশ লেজ ভর্তা

আমার বরাবরই ভর্তা খুব পছন্দ।আর ইলিশের লেজ ভর্তা হলে কি ভাতের সাথে আর কিছু লাগে??
না একদম ই না।আর মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই।এতো বেশি জনপ্রিয় এই মাওয়া ঘাটের ইলিশ ভর্তা,মা জ্বিভে জ্বল এনে দেয়...এই রেসিপি টি আজকে সেয়ার করবো।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের লেজ ও সাথে লেজের পাশের টুকরো নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য হলুদ ও লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো সামান্য লবণ মাখিয়ে নিবো। এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের লেজ ও লেজের পাশের টুকরো গুলা ভেজে নিবো। এসময় চুলার আঁচ কমানো থাকবে এবং এমন ভাবে মাছের লেজ গুলো ভাজবো তাতে উপরে বেশি শক্ত হয়ে না যায় আর মাছের ভিতরটা ও ভালোভাবে সিদ্ধ হয়।
- 2
এবারে লেজ গুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিবো। এবং খুব সাবধানে ধৈর্য্য নিয়ে মাছের কাঁটা গুলো বেছে নিবো। এবং একি তেলে শুকনো মরিচ গুলো মচমচে করে ভেজে নিবো। এবং নামিয়ে ঠান্ডা করে এর সাথে সামান্য লবণ মিশিয়ে হাত দিয়ে ডোলে গুঁড়া করে নিবো এবং এর সাথে পেঁয়াজ কুচি, লেবুর রস মিশিয়ে নরম করে মেখে নিবো।
- 3
এবারে পেঁয়াজ মরিচের এর সাথে কাঁটা বেছে রাখা ইলিশের লেজের পুরাটা মিশিয়ে নিবো এবং এর সাথে স্বাদ মতো সরিষার তেল ও ধনেপাতা কুচি মিশিয়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে মেখে নিবো।
- 4
সবশেষে গরম ভাতের সাথে পরিবেশন করবো ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মাওয়া ঘাটের ইলিশ লেজ ভর্তা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি