ইলিশ মাছের ডিম ভর্তা

আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইলিশ মাছের ডিম ভাজা বা রান্না করে খাই। কিন্তু ইলিশ মাছের ডিমের ভর্তা টা কি ট্রাই করেছেন কেউ???
আমি করেছি!!! এবং এক নতুন রূপে অসাধারণ লোভনীয় স্বাদের এই ভর্তা সত্যি অতুলনীয় !!!

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের ডিম গুলো হাল্কা ভাবে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে ১/২ চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ মাখিয়ে নিবো এবং একটি কড়াইতে ২ টে চামচ সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের ডিম গুলো দিয়ে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিবো, এবং ডিমের ঝুড়া তৈরি করে নিবো এবং এই ডিমের ঝুড়া গুলোএকটু মুচমুচে করে ভেজে নিবো।
- 2
ডিমের ঝুড়া গুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিবো।এবারে একটি বোলে পেঁয়াজ কুচি, রসুন কুচি,টালা মচমচে শুকনো মরিচ, ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে সবকিছু নরম করে নিবো। এবারে ইলিশ মাছের ডিমের ঝুরার সাথে হাতে ডোলে নেয়া পেঁয়াজ, রসুন ও মরিচ গুলো মিশিয়ে ২টে চামচ সরিষার তেল দিয়ে মেখে নিবো।
- 3
সবশেষে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো অপূর্ব স্বাদের ঝাল ঝাল ইলিশ মাছের ডিম ভর্তা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি