সবজির সিঙারা।

সিঙারা আমার ভীষণ প্রিয়,এটিকে হেলদি ভাবে তৈরী করতে আমি ব্যবহার করেছি সবজি।আশাকরি সবার ভালো লাগবে।
সবজির সিঙারা।
সিঙারা আমার ভীষণ প্রিয়,এটিকে হেলদি ভাবে তৈরী করতে আমি ব্যবহার করেছি সবজি।আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা সামান্য পানি,লবণ ও একটু তেল দিয়ে ডো বানিয়ে নিতে হব।এরপর ডোর উপরে কালোজিরা ছিটিয়ে দিতে হবে।আলু ছিলে টুকরো করে কেটে নিতে হবে।
- 2
গাজর ও টুকরো করে কেটে নিতে হবে।চাইলে সিঙ্গাড়ায় অন্য সবজিও দিতে পারেন।
- 3
একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ভাজুন,এরপর এতে হলুদগুড়া,মরিচ গুড়া,ধনে গুড়া,জিরাগুড়া,নুন ও একটু পানি দিতে হবে।এরপর এতে আলুর টুকরো,গাজরের টুকরো ও চিনাবাদাম দিয়ে নাড়তে হবে ১৫ মিনিট।
- 4
সব সিদ্ধ হলে নামিয়ে নিন।এরপর ডো দিয়ে রুটির মতো বেলে নিতে হবে।ভেতরে রান্না করা পুর দিয়ে সিঙ্গাড়ার আকারে বানিয়ে নিন।
- 5
কড়াইতে ডুবো তেল গরম করে সিঙারাগুলো মুচমুচে করে ভেজে তুলুন।ব্যাস মজাদার সবজির সিঙারা তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি