কলিজা আলুর সিঙ্গাড়া। Liver potato Shingarha!

সিঙ্গাড়া সাধারণত আলু আর শীতের সব্জী যেমন ফুলকপি, মটর শুটি ইত্যাদি দিয়ে তৈরী হয়। আমি একটু বৈচিত্র আনতে আলুর সাথে গরুর কলিজা দিয়ে পুর তৈরী করেছি। মুরগী ও খাসীর কলিজাও ব্যবহার করতে পারেন।
#Happy
কলিজা আলুর সিঙ্গাড়া। Liver potato Shingarha!
সিঙ্গাড়া সাধারণত আলু আর শীতের সব্জী যেমন ফুলকপি, মটর শুটি ইত্যাদি দিয়ে তৈরী হয়। আমি একটু বৈচিত্র আনতে আলুর সাথে গরুর কলিজা দিয়ে পুর তৈরী করেছি। মুরগী ও খাসীর কলিজাও ব্যবহার করতে পারেন।
#Happy
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কলিজার টুকরো গুলো গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখুন যাতে কলিজার কালচে ভাবটা দূর হয়ে যায়। একটা বাটিতে ময়দা, কালিজিরা, লবণ ও তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন মুঠ করলে জমে থাকে। এবার অল্প অল্প পানি দিয়ে মথুন। ডো টা বেশী নরম বা শক্ত হবেনা। ভালো ভাবে মথে নরম শক্তের মাঝামাঝি হলে একটা ভিজা কাপড় নিংড়ে নিয়ে তা দিয়ে ঢেকে রাখুন। এদিকে পুর তৈরী করার জন্য কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিন। নরম হলে আদা রশুন পেস্ট ও হলুদ দিয়ে নাড়ুন। একটু পানি দিয়ে কষান। কলিজা দিন।
- 2
কলিজা কষিয়ে ঢেকে দিন সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর সিদ্ধ আলু মিশান ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর আবার নাড়ুন ও প্রয়োজন হলে একটু পানি দিন। আরেকটু পরে বাকী পেঁয়াজ ও ধনেপাতা, কাঁচা মরিচ ও ক্যাপসিকাম দিয়ে দিন। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা জিরার গুড়া ছিটিয়ে নামিয়ে নিন।
- 3
এবার ডো টাকে চারভাগ করে নিন। এক এক ভাগে দুইটা সিঙ্গারা হবে। একটা ডো নিয়ে ওভাল শেপে লম্বা করে রুটি বেলুন। রুটি বেশী পাতলা বা ভারী হবে না। মাঝখানে ছূরি দিয়ে কেটে নিন। এভাবে চারটা রুটি বানিয়ে মোট আট ভাগ করুন।
- 4
একটা টুকরা হাতে নিয়ে খিলির মত ত্রিকোণা করে বুড়ো আঙুল ও তর্জনীর মধ্যে ধরুন। পানি দিয়ে চেপে সাইড ভালো করে বন্ধ করুন। এবার এতে পুর ভরুন ও একটু পুদিনা পাতা দিন। পুর ভরা হলে রুটির উপরের অংশে পানি লাগিয়ে ঢেকে বন্ধ করে চেপে দিন। এবার সাইডের দুই কোণা দুই পাশে ভাঁ জ করে পানি লাগিয়ে চেপে বসিয়ে দিন। ব্যাস হয়ে গেল সিঙ্গাড়া তৈরী। এভাবে সবগুলো তৈরী করে ফেলুন।
- 5
সিঙ্গাড়া ভাজার জন্য পর্যাপ্ত তেল একটা কড়াইয়ে নিয়ে গরম করুন। তেল মাঝারী তাপে আসলে সিঙ্গাড়া ছাড়ুন ও আস্তে আস্তে ভাজুন। বেশী গরম তেলে ভাজলে বাইরে পুড়ে যায় ও শক্ত হয়ে যায়। এজন্য মাঝারী আঁচে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে হয়। যখন পছন্দ মত বাদামী রং হবে তখন তেল ছেকে উঠিয়ে নিন। পরিবেশন করুন বিকালের নাস্তায় সসের সাথে।
- 6
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (3)