ইলিশ মাছের সুটকি ভুনা

আমার খুবই প্রিয় ইলিশ সুটকি,কিন্তু শারীরিক সমস্যার কারনে ইলিশ খাওয়া নিষেধ,সবার ইলিশ খাওয়া দেখে আমার আর সহ্য হচ্ছে না তাই আমি ও নিয়ে এলাম সুটকি ভুনা।
ইলিশ মাছের সুটকি ভুনা
আমার খুবই প্রিয় ইলিশ সুটকি,কিন্তু শারীরিক সমস্যার কারনে ইলিশ খাওয়া নিষেধ,সবার ইলিশ খাওয়া দেখে আমার আর সহ্য হচ্ছে না তাই আমি ও নিয়ে এলাম সুটকি ভুনা।
রান্নার নির্দেশ
- 1
সুটকি গুলো ছোট টুকরো করে নিব পানি বদলিয়ে বদলিয়ে 6 বার এর মত ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছি,এতে সুটকির ভেতর থেকে লবণ গুলো ধুয়ে আসবে,,রান্নার পর এত কটা লাগবে না
- 2
তেল দিব সুটকি দিব সামান্য হলুদ দিয়ে সুটকিগুলো ভেজে তুলে নিব
- 3
রয়ে যাওয়া তেল এ পেয়াজকুচি ও রসুন কুচি ভেজে নিব,,পেয়াজ টা সিদ্ধ হয়ে এলে সব মসলা দিয়ে কষিয়ে নিব,সুটকি গুলো দিয়ে নেরেচেরে দিব,,,1 কাপ এর মত পানি দিয়ে দিব ঢেকে দিব,বলক আসলে কাচামরিচ দিয়ে নেরেচেরে ভুনা করে নিব,নামানোর আগে লবণ দেখে নিব,যদি লবণ খুব কমে যায় সামান্য দিয়ে মিশিয়ে নামিয়ে নিব
- 4
আজকের ভুনা টা খুবই মজার ছিল,,,গরম ভাতের সাথে উফ দারুন খেতে।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি