রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল ও মুশুরির ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং মুগডাল হালকা টেলে নিবো এবং ১৫ মিনিট নরমাল টেম্পারেচারের পানি তেল একটু ভিজিয়ে রাখবো।১৫ মিনিট পর পানি তে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে তেজপাতা ফোরণ দিবো। এবং ১/২কাপ পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিবো। পেঁয়াজ টা লালচে রঙের হলেই সামান্য পানি দিয়ে এর মধ্যে আদা, রসুন পেস্ট,দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল গুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে চাল ডাল ভেজে নিবো।প্রায় ১০ মিনিট চাল ডাল ভেজে নেয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়া,লাল মরিচের গুঁড়া, দারুচিনি এলাচ লবঙ্গ ওগোটা শুকনো মর মরিচ দিয়ে আরেকটু ভেজে চাল ডাল এর ডাবল পরিমাণ ফুতন্ত গরম পানি দিয়ে দিবো ।
- 3
গরম পানি দেয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চাল ডাল সিদ্ধ হতে দিবো ১৫ মিনিট। এসময় চুলার আঁচ লো থাকবে।
- 4
১৫ মিনিট পর পানি টেনে আসলেই একটু নেড়ে ২ টে চামচ সরিষার তেল ছড়িয়ে ১০ মিনিট এর জন্য খিচুড়ি দমে দিবো, এজন্য হাঁড়ির নিচে একটা তাওয়া গরম করে তাতে হাঁড়ি টা বসিয়ে লো আঁচে। খিচুড়ি দমে দিবো।
- 5
১০ মিনিট পর ঢাকনা তুলে আরেকটু নেড়ে সব মিশিয়ে গরম গরম পরিবেশন করবো প্লেইন ভুনা খিচুড়ি।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)