চিংড়ি পটলের ঝোল

🍤 চিংড়ি মাছ আমার খুব পছন্দের।আর চিংড়ি দিয়ে পটল তো খুব ভালো লাগে।আর এই গরমে এরকম একটা পাতলা ঝোলের তরকারি ভাতের সাথে,আহা!
আরামদায়ক তৃপ্তি এনে দেয়!!!
চিংড়ি পটলের ঝোল
🍤 চিংড়ি মাছ আমার খুব পছন্দের।আর চিংড়ি দিয়ে পটল তো খুব ভালো লাগে।আর এই গরমে এরকম একটা পাতলা ঝোলের তরকারি ভাতের সাথে,আহা!
আরামদায়ক তৃপ্তি এনে দেয়!!!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ কষিয়ে নিবো, সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে তাতে সব রকমের বাটা ও গুঁড়া মসলা ও স্বাদ মতো লবণ দিয়ে মসলাটা কষিয়ে নিবো।মসলার উপরে তেল চলে এলেই চিংড়ি মাছ গুলো দিয়ে নেড়েচেড়ে মাছ কষিয়ে নিবো।৫ মিনিট মিডিয়াম আঁচে চিংড়ি মাছ কষিয়ে নিবো।
- 2
চিংড়ি মাছ কষে গেলে পছন্দ মতো কেটে নেয়া পটল ও আলুর টুকরা গুলো দিয়ে নেড়ে ঢেকে সব্জি গুলো কষিয়ে নিবো আরো ১০ মিনিট। এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
- 3
এবারে তরকারি কষে গেলে ১কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে কাঁচামরিচ ফালি ছড়িয়ে ৫/৬ মিনিট রান্না করে তরকারি নামিয়ে নিবো।
- 4
সবশেষে গরম গরম চিংড়ি দিয়ে পটলের ঝোল সাদা ভাতের সাথে পরিবেশন করবো। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি