প্রন তন্দুরি

#happy
চিংড়ি মাছ দিয়ে মাই রান্না করা হয়,তাই মনে হয় অসাধারণ।আজকে আমি নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি তন্দুরি বা প্রন তন্দুরি।
প্রন তন্দুরি
#happy
চিংড়ি মাছ দিয়ে মাই রান্না করা হয়,তাই মনে হয় অসাধারণ।আজকে আমি নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি তন্দুরি বা প্রন তন্দুরি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই চিংড়ি মাছ লেজ খোসা সহ রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
এদিকে টকদই সহ সব রকমের মসলা গুলো একসাথে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিবো। - 2
এবারে টকদই ও মসলার তৈরি পেস্ট টা চিংড়ির মধ্যে ভালো করে লাগিয়ে নিবো।ভালো মতো মসলা গুলো চিংড়ি তেল মাখিয়ে নিবো, এবং এই ম্যারিনেট করা চিংড়ি কমপক্ষে এক ঘন্টা রেস্টে রেখে দিবো।
- 3
এক ঘন্টা পর চিংড়ি মাছ গুলো আবারো একটু ভালো করে মেখে নিবো। এবং স্বাসলিক কাঠি বা টুপিকে মসলা মাখানো চিংড়ি মাছ গুলো গেঁথে নিবো।
- 4
এবারে একটি ননস্টিক ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন গরম করে তাতে গেঁথে নেয়া চিংড়ি গুলো দিয়ে মিডিয়াম আঁচে এপিঠ ওপিঠ ৪ মিনিট করে ফ্রাই করে নিবো।এভাবে ৮ /১০ মিনিট চিংড়ির দুই পাশ ই ভালো করে ফ্রাই করে নিবো।
- 5
এরপর চিংড়ি গুলোকে চুলার হাই হিটে সরাসরি আগুনে ১৫-৩০ সেকেন্ড একটু ঝলসে নিবো,চাইলে প্রি হিট ওভেনে ও ২০-৩০ সেকেন্ড একটু রোস্ট করে নিলেও হবে।
- 6
ব্যাস, তৈরি হয়ে গেলো মজাদার প্রন তন্দুরি।সবশেষে চিংড়ি গুলো কাঠি থেকে খুলে উপরে চাট মসলা গুঁড়া ছড়িয়ে পরিবেশন করবো। সকাল, বিকেল কিংবা লাঞ্চ ডিনারে এই লোভনীয় স্বাদের প্রন তন্দুরি একদম জমিয়ে দিবে। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)