দুধে চাল কুমড়োর মোরব্বা।

দুধে চাল কুমড়োর মোরব্বা।
রান্নার নির্দেশ
- 1
চাল কুমড়োর খোসা ছারিয়ে বড় টুকরো করে কেটে বিচির অংশ আলাদা করে নিন। তারপর ভালো ভাবে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে নিন।
- 2
এবার একটি কাটা চামচের সাহায্যে কুমড়ার টুকরো গুলোকে কেচে নিন। চার পাশ থেকে ভালো ভাবে কেচে নিবেন। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়।
- 3
তারপর কেচে রাখা কুমড়োর টুকরো গুলোকে হাতে চেপে পানি নিঙরে নিন। তারপর একটি পাত্রে পানি দিয়ে ১০মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিন।
- 4
সিদ্ধ করা কুমড়ো থেকে পানি ছেকে একটা ছাকনি তে রেখে ঠান্ডা করে নিন। ছাকনিতে রাখলে ঠান্ডা হতে হতে পানিও বেরিয়ে যাবে।
- 5
এবার একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে সিদ্ধ করা কুমড়োর টুকরো গুলো মিডিয়াম আচে ১-২ মিনিট ভেজে নিন। খেয়াল রাখবেন যেন পুড়ে / বাদামি না হয়ে যায়।
- 6
এবার একটি পাত্রে ১লিটার দুধ নিয়ে এতে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে চুলায় মিডিয়াম আচে বসিয়ে দিন। বলক আসার পরে এতে সামান্য লবণ ও চিনি দিয়ে ৭/৮ মিনিট ঝাল করুন।
- 7
দুধের পরিমাণ টা কমে আসলে এতে ভেজে রাখা কুমড়োর টুকরো গুলো দিয়ে মিডিয়াম আছে ১২-১৫ মিনিট ঝাল করুন।
- 8
এবার একটি পাত্রে ঢেলে ২/৩ ঘন্টা রুম টেমপ্রেচারে রেখে পরিবেশন করুন। যদি ঠান্ডা পছন্দ করেন তাহলে ফ্রিজে ১/২ ঘন্টা রেখেও পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)