চিকেন মহারানী (Chicken maharani recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভাজা মসলার জন্য উপকরণ গুলি শুকনো খুলায় মিডিয়াম আচে হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে। কাজু গুলি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দই সহ একসাথে পেস্ট করে নিতে হবে।
- 2
পেঁয়াজ,রসুন ও আদা একসাথে পেস্ট করে নিতে হবে। চিকেন গুলি ভালো করে ধুয়ে একটা ছুড়ি দিয়ে চিকেন গাঁয়ে চিরে দিতে হবে।
- 3
এবার গ্যাস এ কড়াই বসিয়ে তেল ও ঘি দিয়ে তেসপাতা ও গোটা জিরে পোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ও আদার পেস্ট দিয়ে 2 মিনিট মসলা ভেজে চিকেন গুলি দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে কাজু ও টকদই এর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে 1 চা চামচ ভাজা মসলা,কসুরি মেথি ও চেরা কাঁচালঙ্কা দিয়ে মিডিয়াম আচে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে তারপর ঢাকা সরিয়ে 1/2 কাপ জল,মালাই আর 1 চিমটি ভাজা মসলা দিয়ে নেড়ে 2 মিনিট আচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15570613






মন্তব্যগুলি